রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান কাজী মো. নেছার উদ্দিন

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি: / ২২ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

‎রাজনীতি যেন মানুষের কল্যাণের হাতিয়ার-এই বিশ্বাসকে ধারণ করে দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে কাজ করে আসছেন ভোলার চরফ্যাশন উপজেলার ১৯ নম্বর ঢালচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত কাজী শামসুল ইসলামের ছেলে কাজী মো. নেছার উদ্দিন। মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একটি উন্নত, স্বচ্ছ ও জনবান্ধব সমাজ গড়ে তোলার প্রত্যয় নিয়েই তিনি নিজেকে জনসেবায় উৎসর্গ করতে চান। ‎রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি সংগঠনকে শক্তিশালী করা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলায় ২০১১ সালে ঢালচর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক, ২০১৬ সালে দক্ষিণ আইচা থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, ২০২৩ সালে দক্ষিণ আইচা থানা কৃষকদলের সভাপতি এবং ২০২৫ সালে চরফ্যাশন উপজেলা কৃষকদলের সম্মানিত সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কাজী মো. নেছার উদ্দিন বলেন, মানুষের ভালোবাসা ও বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি। রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, সেবার মাধ্যম। জনগণ সুযোগ দিলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান, দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতকরণ এবং অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। তিনি আরও বলেন, এলাকার প্রতিটি মানুষের সমস্যা নিজের সমস্যা মনে করে সমাধানে কাজ করতে চান। বিশেষ করে তরুণদের কর্মসংস্থান, কৃষকদের স্বার্থরক্ষা, জেলে ও শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নকে তিনি অগ্রাধিকার দিতে চান। ঢালচর স্থানীয়দের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে কাজী মো. নেছার উদ্দিন ইতোমধ্যেই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন। যদিও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থিতার ঘোষণা দেননি, তবুও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করে চলেছেন।‎জনগণের প্রত্যাশা, সুযোগ পেলে কাজী মো. নেছার উদ্দিন সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি আধুনিক, উন্নত ও জনকল্যাণমুখী ঢালচর ইউনিয়ন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category