ভোলার চরফ্যাশন উপজেলার ১৯ নম্বর ঢালচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মো. মুক্তার ফরাজি। জনসাধারণের সমর্থন ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে ঢালচর ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চান তিনি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ১৯ নম্বর ঢালচর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। এরই মধ্যে মো. মুক্তার ফরাজির প্রার্থিতা নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। জানা যায়, মুক্তার ফরাজি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, ব্যবসায়িক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি ঢালচর ইউনিয়ন যুবদলের সহসভাপতি ও সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঢালচর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সামাজিক ও পেশাজীবী সংগঠনের ক্ষেত্রেও তার সম্পৃক্ততা রয়েছে। তিনি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি এবং মৎস্য ঘাটের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এসব দায়িত্ব পালনের মধ্য দিয়ে স্থানীয় ব্যবসায়ী, মৎস্যজীবী ও সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগ গড়ে উঠেছে বলে জানা গেছে। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মো. মুক্তার ফরাজি ইউনিয়নের মানুষের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। বিশেষ করে এলাকার উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার কথা জানিয়েছেন তিনি। তার প্রত্যাশা, জনগণের সমর্থন ও সহযোগিতা পেলে ঢালচর ইউনিয়নের উন্নয়নকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে। এলাকার মানুষের সঙ্গে নিয়ে একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার স্বপ্ন দেখছেন তিনি।মো. মুক্তার ফরাজি বলেন, জনগণের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা নিয়েই আমি এগিয়ে যেতে চাই। ঢালচরের মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করাই আমার লক্ষ্য।