শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

জনগণের দোয়া-সমর্থন নিয়ে এগোতে চান শারমিন, সংরক্ষিত নারী সদস্য পদে বাড়ছে আলোচনা

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি: / ৯৬ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে মোসা. শারমিনের নাম স্থানীয়ভাবে আলোচনায় উঠে আসছে। তিনি চরমানিকা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নূরনবী পন্ডিতের স্ত্রী। নির্বাচনকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে শারমিনের সম্ভাব্য প্রার্থিতা নিয়েও স্থানীয়দের মধ্যে আলোচনা বাড়ছে। স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও যোগাযোগের মাধ্যমে শারমিন নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। ‎স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচনে যোগ্য, সৎ ও জনবান্ধব প্রতিনিধি নির্বাচিত হলে এলাকার সাধারণ মানুষের সমস্যা যথাযথভাবে তুলে ধরা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। মোসা. শারমিন বলেন, জনগণের দোয়া ও সমর্থন নিয়ে এগিয়ে যেতে চাই। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। বিশেষ করে নারী ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা গুরুত্বের সঙ্গে তুলে ধরে সমাধানের জন্য কাজ করতে চাই। ‎তিনি আরও বলেন, জনপ্রতিনিধিত্ব তার কাছে শুধু একটি পদ নয়; বরং মানুষের সেবা করার একটি সুযোগ। এলাকার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে কাজ করার ইচ্ছা রয়েছে তার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

2

2