শিরোনাম :
ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে: ‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস Официальный сайт Пин ап: играть в казино онлайн в Казахстане Пин ап казино cis играть в казино онлайн для игроков из Казахстана মাদকমুক্ত সমাজ গড়তে শশীভূষণ মানবিক টিমের ব্যতিক্রমী উদ্যোগ চরকুকরি ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সবুজ খলিফা দক্ষিণ আইচা রাব্বানিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের ইফতার মাহফিল  চরফ্যাশনে ঝড়ে বিধ্বস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন প্রশাসন চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ ‎ শহীদ জিয়া পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি খোকন, সম্পাদক শাহীন জীবিত থাকা সত্ত্বেও এনআইডিতে মৃত চরফ্যাশনের ইসমাইল ‎
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

চরফ্যাশনে নির্বাচনী প্রচারণায় জামায়াতের হামলায় বিএনপির ৮ নেতাকর্মী আহত ‎

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি: / ৮৬২ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

ভোলার চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সময় জামায়াত নেতাকর্মীদের হামলায় বিএনপির অঙ্গসংগঠনের ৮ জন নেতাকর্মী আহত করার অভিযোগ পাওয়া গেছে। ‎বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে চরফ্যাশন প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন আহাম্মদপুর ইউনিয়নের ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রধান সমন্বয়ক গোলাম আখতার মঈন। তিনি জানান, ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের ধানের শীষের প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বুধবার সকাল ৮ টার দিকে বিএনপির নেতাকর্মীরা গণসংযোগে আহাম্মদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃধা বাড়ির মসজিদের সামনে যান। এসময় আহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের আমির জসিমের নেতৃত্বে কাশেম মাওলানা, জয়নাল আবেদীন, আলাউদ্দিন হুজুর, মমিন হাজীসহ ৫০–৬০ জন নারী ও পুরুষ দেশীয় অস্ত্র, লাঠি, পাইপ ও চাপাতি নিয়ে হঠাৎ হামলা চালায়। এতে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের অন্তত ৭–৮ জন নেতা-কর্মী আহত হন। তিনি আরও জানান,গুরুতর আহতদের মধ্যে মো. জাহাঙ্গীরের মাথা ফেটে যায় এবং নিরব মিয়াজীর আঙুল, পা ও বুকে গুরুতর আঘাত লাগে। প্রাথমিকভাবে আহতদের দুলারহাট হাসপাতালে নেওয়া হয়, পরে দুজনকে উন্নত চিকিৎসার জন্য চরফ্যাশন হাসপাতালে পাঠানো হয়।
‎গোলাম আখতার মঈন অভিযোগে জানান, নির্বাচনের আগে থেকেই বিভিন্ন ওয়ার্ডে জামায়াত পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও হয়রানি চালাচ্ছে। তিনি প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আহাম্মদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি রফিক মাষ্টার, সাধারণ সম্পাদক কবির মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো.হোসেন মৌলভী, শাহে আলম বাবলু,  আওলাদ হোসেন ভূইয়া, যুবদলের সভাপতি নিরব সিকদার প্রমুখ। অভিযোগের বিষয় জানতে আহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের আমির জসিমের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় বক্তব্য জানায়নি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category