বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা 

নেত্রকোনা প্রতিনিধি। / ১৫ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে এ ঘটনা ঘটে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।  নিহত লুৎফর জামান ওরফে আলিফ ফকির তিনি বেসরকারি আইপিটিভি রুপসী বাংলা চ্যানেলে নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। তার পৈতৃক বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনই গ্রামে। তিনি দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলাকায়  শ্বশুরবাড়িতে বসবাস করতেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ (বৃহস্পতিবার) রাত ৮টার। দিকে লুৎফর জামান ওরফে আলিফ ফকির উতরাইল বাজারে একটি দোকানে বসে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে দুই যুবক এসে তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলেও কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমদ খান জানান, নিহত সাংবাদিকের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির আঘাত পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

2

2