আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার চরফ্যাশন উপজেলার ৯ নং চর মানিকা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে সরব হয়েছেন মৌলভী মো. বেল্লাল হোসেন। ইতোমধ্যে তাঁর প্রার্থিতা নিয়ে স্থানীয় ভোটারদের মাঝে আলোচনা শুরু হয়েছে। সৎ, যোগ্য, শিক্ষিত ও মার্জিত ব্যক্তি হিসেবে পরিচিত মৌলভী মো.বেল্লাল হোসেন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। বিশেষ করে গরিব-দুঃখী, অসহায় ও সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখের অংশীদার হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। নির্বাচনে জয়ী হলে ৬ নম্বর ওয়ার্ডের মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। একই সঙ্গে এলাকার উন্নয়ন, রাস্তা-ঘাটসহ জনসাধারণের প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন। মৌলভী মো.বেল্লাল হোসেন বলেন, আমি জনগণের সেবক হতে চাই। নির্বাচিত হলে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে ৬নম্বর ওয়ার্ডের প্রতিটি মানুষের পাশে থাকার চেষ্টা করব। এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই। তিনি আরও বলেন, মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থনই তাঁর নির্বাচনী পথচলার মূল শক্তি। তাই ৬নম্বর ওয়ার্ডের সর্বস্তরের ভোটারদের কাছে তিনি দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।