শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

মানুষের ভালোবাসা নিয়ে গরিব-দুঃখীর সেবক হতে চান শিরিন শারমিন

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি: / ৭৩ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ইউপি সদস্য পদে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন শিরিন শারমিন। মানুষের ভালোবাসা ও সমর্থনকে পুঁজি করে এলাকার গরিব-দুঃখী, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চান তিনি।‎শিরিন শারমিন বৃহত্তম চরমানিকা ইউনিয়নের সাবেক পাঁচ বারের ইউপি সদস্য মরহুম আব্দুর জব্বার খলিফার সুযোগ্য পুত্র মো. সোহেল খলিফার সহধর্মিনী। জনসেবার সঙ্গে সম্পৃক্ত একটি পরিবারের সদস্য হিসেবে এবার জনপ্রতিনিধি হওয়ার প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠে নামার ঘোষণা দিয়েছেন তিনি। ‎শিরিন শারমিনের প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি শুধু একজন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন না; বরং এলাকার অসহায় ও দরিদ্র মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করবেন। বিশেষ করে নারীদের বিভিন্ন সমস্যা, অসহায় পরিবারের সহযোগিতা, সামাজিক উন্নয়ন ও এলাকার মানুষের ন্যায্য দাবি-দাওয়া তুলে ধরতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। ‎তিনি বলেন, জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি মানুষের সেবা করতে চাই। বিশেষ করে গরিব-দুঃখী ও অসহায় মানুষের পাশে থেকে তাদের কষ্ট লাঘবে সাধ্যমতো কাজ করতে চাই। জনগণ আমাকে সুযোগ দিলে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করব। স্থানীয়দের মতে, চরমানিকা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে শিরিন শারমিনের প্রার্থিতা নির্বাচনী মাঠে নতুন আলোচনা তৈরি করেছে। তার প্রার্থিতা ঘিরে নারী ভোটারসহ সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ তৈরি হচ্ছে বলে তার সমর্থকদের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

2

2