ভোলার চরফ্যাশনে মাদকবিরোধী সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে শশীভূষন মানবিক টিম। সংগঠনটির উদ্যোগে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার এওয়াজপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের মিনাবাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। শশীভূষণ মানবিক টিমের সভাপতি বিল্লাল হোসেন মাস্টার ও সাধারণ সম্পাদক মো. বাচ্চুর নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন শশীভূষন থানার এসআই দেলোয়ার হোসেন, এসআই খলিলুর রহমান ও এসআই বিপ্লব। এছাড়াও উপস্থিত ছিলেন এওয়াজপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও যুবদল নেতা আব্দুর রহমান, আব্দুল্লাহপুর ইউনিয়ন যুবদল নেতা আল আমিন বকশি, মানবিক টিমের সিনিয়র সহ-সভাপতি বাহারুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক নুরনবী মোল্লা। এসময় আরও উপস্থিত ছিলেন মানবিক টিমের সদস্য হারুন, তারিক মাস্টার, কিবরিয়া, জাকির ফরাজি, মামুন, জয়নাল মাস্টার, রিপন পণ্ডিত, হাসান, সোহান আল-আমিন, রহমান, সাখাওয়াতসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সমাবেশ শেষে সাধারণ মানুষের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদক প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবং সমাজকে মাদকমুক্ত রাখতে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।