শিরোনাম :
ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে: ‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস Официальный сайт Пин ап: играть в казино онлайн в Казахстане Пин ап казино cis играть в казино онлайн для игроков из Казахстана মাদকমুক্ত সমাজ গড়তে শশীভূষণ মানবিক টিমের ব্যতিক্রমী উদ্যোগ চরকুকরি ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সবুজ খলিফা দক্ষিণ আইচা রাব্বানিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের ইফতার মাহফিল  চরফ্যাশনে ঝড়ে বিধ্বস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন প্রশাসন চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ ‎ শহীদ জিয়া পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি খোকন, সম্পাদক শাহীন জীবিত থাকা সত্ত্বেও এনআইডিতে মৃত চরফ্যাশনের ইসমাইল ‎
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

ভোটে কেউ ধনী-গরীব হয় না, ভোটে বদলায় উন্নয়নের চিত্র: চরমোনাই পীর

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি: / ৫২৮ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

ভোটে কেউ ধনী-গরীব হয় না, ভোটে বদলায় উন্নয়নের চিত্র: চরমোনাই পী

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর (চরমোনাই পীর) মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, চরফ্যাশন-মনপুরা আসনের আমার ভাই-বোন, মুরব্বি, ওলামা কেরাম, ইমাম-মোয়াজ্জেম, যুবক, ছাত্রসমাজ ও আমার মা-বোনদের বলব আমরা বারবার অনেককেই ভোট দিয়েছি। এবার ভোট দিতে হবে এলাকার পরিবর্তন ও ন্যায়ের প্রতিষ্ঠার জন্য। ভোট দিলে কেউ ধনী বা গরীব হয় না, কিন্তু ভোটের মাধ্যমেই এলাকার উন্নয়নের চিত্র পরিবর্তন হয়। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় চরফ্যাশন টিবি স্কুল মাঠে ভোলা-৪ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর এ এম এম কামাল উদ্দীনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‎চরমোনাই পীর বলেন, আমরা যখন ইসলামের পক্ষে একটি বাক্স ঘোষণা করেছিলাম, তখন দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছিল। মানুষ আগ্রহ নিয়ে দিনক্ষণ গুনছিল। কিন্তু সেই অবস্থায় ক্ষমতাশীল ও স্বার্থান্বেষী মহল ইসলামের পরিবর্তে গোপনে আমেরিকা ও ভারতের সঙ্গে বৈঠকে বসেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা ভারত ও আমেরিকার ইনসাফ চাই না, আমরা মদিনা ও ইসলামের ইনসাফ দেখতে চাই। তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, এই দেশের পরিবর্তন, ইসলাম প্রতিষ্ঠা ও ইনসাফ রক্ষার জন্য হাতপাখা প্রতীকের ইসলামের বাক্স একটাই। সেই প্রতীকে ভোট দিয়ে কামাল ভাইকে জয়যুক্ত করুন। আমি হাতপাখার প্রতীক আপনাদের কাছে আমানত রেখে গেলাম। আল্লাহ পাক যেন তাকে ১২ তারিখে বিজয় দান করেন। ‎জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা-৪ আসনের মনোনীত প্রার্থী প্রফেসর এ এম এম কামাল উদ্দীন। সভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখগণ। এ সময় হাতপাখা প্রতীকের পক্ষে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক মিছিলসহ জনসভায় অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category