শিরোনাম :
ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে: ‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস Официальный сайт Пин ап: играть в казино онлайн в Казахстане Пин ап казино cis играть в казино онлайн для игроков из Казахстана মাদকমুক্ত সমাজ গড়তে শশীভূষণ মানবিক টিমের ব্যতিক্রমী উদ্যোগ চরকুকরি ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সবুজ খলিফা দক্ষিণ আইচা রাব্বানিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের ইফতার মাহফিল  চরফ্যাশনে ঝড়ে বিধ্বস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন প্রশাসন চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ ‎ শহীদ জিয়া পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি খোকন, সম্পাদক শাহীন জীবিত থাকা সত্ত্বেও এনআইডিতে মৃত চরফ্যাশনের ইসমাইল ‎
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

জীবিত থাকা সত্ত্বেও এনআইডিতে মৃত চরফ্যাশনের ইসমাইল ‎

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি: / ২৩০ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

‎ভোলার চরফ্যাশনে জীবিত থাকা সত্ত্বেও জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) তে মৃত দেখানো হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন মো.ইসমাইল (৩৭) নামে এক কৃষক। ফলে বিভিন্ন সেবা গ্রহণে বিপাকে পড়েছেন তিনি। ভুক্তভোগী মো.ইসমাইল হলেন চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন চর ফকিরা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। জানা যায়, প্রায় চার মাস আগে চরফ্যাশন ফ্যাশন স্কয়ারের একটি দোকানে সিম কিনতে গেলে এনআইডি যাচাইয়ের সময় দোকানদার তাকে জানান যে জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী আঙ্গুলের ছাপ মিলছে না। পরে তিনি বিষয়টি নিয়ে চরফ্যাশন উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করেন। তারা জানান তিনি জাতীয় পরিচয়পত্রে মৃত। বিষয়টি শুনে তিনি হতভম্ব হয়ে পরেন। পরে নিজেকে জীবিত প্রমাণ করতে প্রয়োজনীয় কাগজপত্র সহ গত ২ মাস ধরে নির্বাচন অফিসে ঘুরলেও এখনো তিনি জীবিত হতে পারেননি। ফলে জীবিত থেকেও নিজেকে জীবিত প্রমাণ করতে বারবার নির্বাচন অফিসে যেতে হচ্ছে তাকে।‎ ইসমাইল বলেন, আমি জীবিত অথচ কাগজে-কলমে আমাকে মৃত দেখানো হয়েছে। এই সমস্যার কারণে সিম কেনাসহ বিভিন্ন কাজ করতে পারছি না। দ্রুত এ সমস্যার সমাধান চাই। এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.আলীমুদ্দিন জানান, বিষয়টি সমাধানের জন্য অনলাইন অনুমোদনের অপেক্ষা করতে হবে। অনলাইন অনুমোদন পেলেই জাতীয় পরিচয়পত্রে তাকে আবার জীবিত হিসেবে দেখানো সম্ভব হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন এ ঘটনায় দুঃখ প্রকাশ করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category