রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

চরফ্যাশনে ৩১ দফা প্রচারে উৎসবমুখর গণসংযোগ

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি: / ৫০২ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে ভোলার চরফ্যাশনে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে। আজ বৃহস্পতিবার(২৩ অক্টোবর) দিনব্যাপী চরফ্যাশন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন জনবহুল এলাকায় লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষকে ৩১ দফা ও রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।
‎সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের পক্ষে এই কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ এবং যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি। তারা জিন্নাগড় ইউনিয়ন, কাসেমগঞ্জ, কুতুবগঞ্জ, দাশকান্দী, শশীভুষর, চরকলমি, ভুতারখেয়া, দলালবাজার, বাবুরহাট ও বেতুয়া বাজারসহ বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন। আশরাফুর রহমান দিপু ফরাজি বলেন, ৩১ দফা মনোযোগসহকারে পড়বেন এবং নাজিম উদ্দিন আলমের পক্ষ থেকে সকলের প্রতি সালাম জানান। উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ বলেন, ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এটি গ্রহণ করছে। তিনি আরও জানান, বর্তমান দুর্নীতি ও জনদুর্ভোগ দূর করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের ৩১ দফা একটি যুগোপযোগী রোডম্যাপ হিসেবে কাজ করবে। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category