শিরোনাম :
ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে: ‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস Официальный сайт Пин ап: играть в казино онлайн в Казахстане Пин ап казино cis играть в казино онлайн для игроков из Казахстана মাদকমুক্ত সমাজ গড়তে শশীভূষণ মানবিক টিমের ব্যতিক্রমী উদ্যোগ চরকুকরি ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সবুজ খলিফা দক্ষিণ আইচা রাব্বানিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের ইফতার মাহফিল  চরফ্যাশনে ঝড়ে বিধ্বস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন প্রশাসন চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ ‎ শহীদ জিয়া পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি খোকন, সম্পাদক শাহীন জীবিত থাকা সত্ত্বেও এনআইডিতে মৃত চরফ্যাশনের ইসমাইল ‎
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

চরফ্যাশনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক।। / ৬১২ Time View
Update : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ গড়াই আমাদের লক্ষ্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের আয়োজনে ভোলার চরফ্যাশনে অসহায় দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি। এসময় ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের উপদেষ্টা অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি, বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সাবেক সাধাণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মামুন হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর মো.শাহাদাৎ হোসেন ছায়েদ এবং উপজেলা জামায়াত ইসলামের আমির অধ্যক্ষ মীর মো. শরীফ হোসেন প্রমুখ। এছাড়া অন্যান্যদের মধ্যে চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার, সহ-সভাপতি কামাল মিয়াজী, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাইনউদ্দিন জমাদার, ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের সাধারন সাধারন সম্পাদক মো. সোহেল ইসলাম হাওলাদার, ফিরোজ ছৈয়াল, প্রচার সম্পাদক হাওলাদার শাহাবুদ্দিন সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। উল্লেখ, ভোলা জেলা প্রবাসী কল্যান সংগঠনটি ২০১৯ সাল থেকে চরফ্যাশনের অসহায় ও দুস্ত মানুষকে সাহায্য সহযোগিতা করে আসছে। সংগঠনের উপদেষ্টা অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ভোলা জেলা প্রবাসী কল্যান সংগঠনটির পক্ষ থেকে অতীতের ন্যয় আগামী দিনগুলোতেও অসহায় মানুষের মাঝে এই সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category