সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

কোস্ট ফাউন্ডেশন মানিকা শাখার ইফতার মাহফিল

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি: / ৩৫৪ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

‎পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নে কোস্ট ফাউন্ডেশন মানিকা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ‎সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় চরকচ্ছপিয়া এলাকায় কোস্ট ফাউন্ডেশন মানিকা শাখার আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ‎কোস্ট ফাউন্ডেশন মানিকা শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো. সোহাগের সভাপতিত্বে এবং সহকারী ম্যানেজার রিয়াদ সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার সাধারণ মানুষ। এ সময় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। রমজানের আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। ‎অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category