সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে: ‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি: / ১৪০ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

পবিত্র কোরবানি ঈদ উপলক্ষে ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী মো. জাফর ইকবাল বিশ্বাস। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র কোরবানি ঈদ আমাদের ত্যাগ, মানবতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার ঘরে পৌঁছে যাক-এটাই আমার প্রত্যাশা। তিনি আরও বলেন, ৯ নং চরমানিকা ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। এসময় তিনি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি সকলকে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category