শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

চরকুকরি ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সবুজ খলিফা

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি: / ২৬৫ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

‎ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরকুকরি-মুকরি ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী সফিজউদ্দিন সবুজ খলিফা। শুক্রবার সন্ধ্যায় এক বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের জীবনে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।‎তিনি ইউনিয়নবাসীর সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন এবং সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত চরকুকরি-মুকরি গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে আমি এই ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে সেবামূলক কাজ করে আসছি। বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় বিভিন্ন সময় অনুদান প্রদানসহ নানা মানবিক উদ্যোগ গ্রহণ করেছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। শেষে তিনি সকলের কাছে দোয়া কামনা করে সবাইকে ঈদ মোবারক জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

2

2