শিরোনাম :
ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে: ‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস Официальный сайт Пин ап: играть в казино онлайн в Казахстане Пин ап казино cis играть в казино онлайн для игроков из Казахстана মাদকমুক্ত সমাজ গড়তে শশীভূষণ মানবিক টিমের ব্যতিক্রমী উদ্যোগ চরকুকরি ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সবুজ খলিফা দক্ষিণ আইচা রাব্বানিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের ইফতার মাহফিল  চরফ্যাশনে ঝড়ে বিধ্বস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন প্রশাসন চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ ‎ শহীদ জিয়া পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি খোকন, সম্পাদক শাহীন জীবিত থাকা সত্ত্বেও এনআইডিতে মৃত চরফ্যাশনের ইসমাইল ‎
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

দক্ষিণ আইচা রাব্বানিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের ইফতার মাহফিল 

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি: / ৬৫ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ ) সন্ধ্যায় মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ ও প্রাক্তন শিক্ষার্থী আবুল বশার হেলালি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও অত্র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি এবং চর মানিকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউল করিম খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সিরাজুল ইসলাম সবুজ খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আব্দুল করিম, চর মানিকা ইউনিয়ন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ও মাদ্রাসার প্রভাষক মো. মহিউদ্দিন বশার, চর আইচা হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভি জহিরুল ইসলাম, চর মানিকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক সদস্য ও প্রাক্তন ছাত্র মো. গিয়াস উদ্দিন সাগর এবং চর মানিকা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি ইমাম হোসেন গাজি। এছাড়াও প্রাক্তন শিক্ষার্থী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক মো. আলাউদ্দিন এবং যুগ্ম সচিব প্রভাষক মিজানুর রহমান,জুলফিকার আলী,মোঃ আনিছুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মিজানুর রহমান। ইফতার মাহফিলে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা তাদের বক্তব্যে প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ জোরদার করা এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার আরবি প্রভাষক মাও. মহিউদ্দিন বশার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category