শিরোনাম :
ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে: ‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস Официальный сайт Пин ап: играть в казино онлайн в Казахстане Пин ап казино cis играть в казино онлайн для игроков из Казахстана মাদকমুক্ত সমাজ গড়তে শশীভূষণ মানবিক টিমের ব্যতিক্রমী উদ্যোগ চরকুকরি ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সবুজ খলিফা দক্ষিণ আইচা রাব্বানিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের ইফতার মাহফিল  চরফ্যাশনে ঝড়ে বিধ্বস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন প্রশাসন চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ ‎ শহীদ জিয়া পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি খোকন, সম্পাদক শাহীন জীবিত থাকা সত্ত্বেও এনআইডিতে মৃত চরফ্যাশনের ইসমাইল ‎
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

শহীদ জিয়া পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি খোকন, সম্পাদক শাহীন

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি: / ২৩৬ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

ভোলার সাধারণ মানুষের অধিকার আদায় এবং রাজপথের লড়াইকে বেগবান করতে শহীদ জিয়া পরিষদ ভোলা জেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক রাজপথের সাহসী ও পরীক্ষিত সৈনিকদের সমন্বয়ে এই শক্তিশালী কমিটি ঘোষণা করা হয়।শহীদ জিয়া পরিষদ কেন্দ্রীয় সংসদের সম্মানিত সভাপতি এম.ডি শহিদুল ইসলাম (রানা) এবং সাধারণ সম্পাদক শাওন মুহাম্মদ জিসান-এর যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: শাহীন ইসলাম। কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো: মমিন, সহ-সভাপতি মো: ইয়াকুব পাটোয়ারী, মো: হেলাল গাজী, মো: ইমরান হাওলাদার। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন মো: জহির হাওলাদার (সিনিয়র), মো: মুসা ইব্রাহিম অনিক, মো: সোহাগ মোল্লা, মো: রবিউল হাসান রিহান, মো: আহসান উল্লাহ, মো: মোস্তাক আহমেদ তারেক এবং মো: মিজানুর রহমান। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে আসিফ হাসান তাসিন ও সাইদুর রহমান সোহেল সহ ২১ সদস্য বিশিষ্ট এই কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, সংগঠনের গতিশীলতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক চেতনা সমুন্নত রাখতে এই টিম বদ্ধপরিকর। দেশ ও মানুষের কল্যাণে এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ে তারা রাজপথে সবসময় সক্রিয় থাকবেন। নতুন এই পথচলায় তারা ভোলার সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category