শিরোনাম :
ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে: ‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস Официальный сайт Пин ап: играть в казино онлайн в Казахстане Пин ап казино cis играть в казино онлайн для игроков из Казахстана মাদকমুক্ত সমাজ গড়তে শশীভূষণ মানবিক টিমের ব্যতিক্রমী উদ্যোগ চরকুকরি ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সবুজ খলিফা দক্ষিণ আইচা রাব্বানিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের ইফতার মাহফিল  চরফ্যাশনে ঝড়ে বিধ্বস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন প্রশাসন চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ ‎ শহীদ জিয়া পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি খোকন, সম্পাদক শাহীন জীবিত থাকা সত্ত্বেও এনআইডিতে মৃত চরফ্যাশনের ইসমাইল ‎
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

দক্ষিণ আইচা মাদ্রাসা পরিচালককে অপহরণ মামলায় দুই আসামি গ্রেপ্তার ‎

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি: / ৫০০ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায় মাদ্রাসা পরিচালক হাফেজ মাওলানা আবু সাঈদ আকনকে অপহরণ, হামলা, অর্থ ছিনতাই ও চাঁদা দাবির ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে দক্ষিণ আইচা বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আজ মঙ্গলবার সকালে আদালতে পাঠিয়েছে দক্ষিণ আইচা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার রসূলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মঞ্জুর ছেলে মো. রাকিব স্বনকার (২৯) এবং চরমানিকা ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এনায়েত গাজীর ছেলে রাজিব গাজী (২১)। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির, তিনি জানান, রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত তাছ্নিমুল উলুম বাবুস সালাম মহিলা মাদ্রাসার পরিচালক হাফেজ আবু সাঈদ আকনকে অপহরণ ও হামলার ঘটনা ঘটে। এ সময় তার কাছ থেকে অর্থ ছিনিয়ে নেওয়া হয় এবং চাঁদা দাবি করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনায় ভুক্তভোগী সোমবার থানায় হাজির হয়ে ৬ জনকে আসামি করে একটি অপহরণ ও চাঁদাবাজি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান শুরু করে এবং দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category