শিরোনাম :
ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে: ‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস Официальный сайт Пин ап: играть в казино онлайн в Казахстане Пин ап казино cis играть в казино онлайн для игроков из Казахстана মাদকমুক্ত সমাজ গড়তে শশীভূষণ মানবিক টিমের ব্যতিক্রমী উদ্যোগ চরকুকরি ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সবুজ খলিফা দক্ষিণ আইচা রাব্বানিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের ইফতার মাহফিল  চরফ্যাশনে ঝড়ে বিধ্বস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন প্রশাসন চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ ‎ শহীদ জিয়া পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি খোকন, সম্পাদক শাহীন জীবিত থাকা সত্ত্বেও এনআইডিতে মৃত চরফ্যাশনের ইসমাইল ‎
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

দাঁড়িপাল্লায় কারচুপির কারণে মানুষ আস্থা হারিয়েছে:নুরুল ইসলাম নয়ন

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি: / ৪০৫ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, দাঁড়িপাল্লায় এত চুরি ও অনৈতিক কাজ হচ্ছে যার কারণে মানুষ আস্থা হারিয়ে এখন ডিজিটাল মেশিন ব্যবহার করছে। দাঁড়িপাল্লায় চুরি হওয়ার বিষয়টি মানুষ জানতে পেরে গেছে। আজ রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার চরমানিকা ৫ নম্বর ওয়ার্ড বালির মাঠ নামক স্থানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দক্ষিণ আইচা থানা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিশাল এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রায় ১০ হাজার নারী অংশগ্রহণ করেন। নুরুল ইসলাম নয়ন বলেন, বাংলাদেশে এক সময় নৌকা ছিল, কিন্তু আজ তা খুঁজে পাওয়া যায় না। একইভাবে নাঙ্গলও ছিল, সেটিও আজ হারিয়ে গেছে। ভবিষ্যতে যদি আপনার সন্তানেরা নাঙ্গল বা দাঁড়িপাল্লা দেখতে চায়, তাহলে তাদের যাদুঘরে গিয়ে দেখতে হবে। কারণ দাঁড়িপাল্লার মাধ্যমে অতিরিক্ত চুরি, কম দেওয়া ও অনৈতিকতার কারণে মানুষ এর ওপর বিশ্বাস হারিয়েছে। তিনি আরও বলেন, একটি দলের লোকজন প্রথমে কয়েক দিন ভালোভাবে মানুষের সঙ্গে কথা বলে। এরপর কোরআন শরিফ হাতে নিয়ে ভোট চাইবে এবং বলবে তাদের প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। কিন্তু কোনো নির্দিষ্ট দলকে ভোট দিলেই জান্নাত নিশ্চিত এমন কথা ইসলামের কোথাও নেই। ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।নারীদের উদ্দেশে তিনি বলেন, প্রিয় মা-বোনেরা, আপনারা যদি চরফ্যাশন–মনপুরাকে অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও মানবিক জনপদে রূপান্তর করতে চান, তাহলে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ইনশাআল্লাহ, চরফ্যাশন হবে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক জনপদ। সমাবেশে চরফ্যাশন উপজেলা বিএনপি ও দক্ষিণ আইচা থানা বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category