বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

চরকুকরি মুকরি ইউনিয়নে তরুণ চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম বক্সের শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন ও পথসভা

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি: / ২১ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ভোলার চরফ্যাশন উপজেলার ১২ নম্বর চরকুকরি মুকরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ চেয়ারম্যান প্রার্থী মো. জহিরুল ইসলাম বক্সের উদ্যোগে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে শতশত মানুষ অংশগ্রহণ করেন।

সোমবার (৯ নভেম্বর ) সন্ধ্যায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শোডাউনে মো. জহিরুল ইসলাম বক্সের সমর্থক ও নেতাকর্মীরা শতাধিক মোটরসাইকেল নিয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। শোডাউন শেষে তিনি কুকরি বাজারে গিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরে কুকরি বাজারের পশ্চিম মাথায় অবস্থিত বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বক্তব্য দেন চেয়ারম্যান প্রার্থী মো. জহিরুল ইসলাম বক্স।

পথসভায় তিনি বলেন, আমি আপনাদেরই সন্তান। চরকুকরি মুকরি ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবার পাশে থেকে রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুযোগ-সুবিধার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করব। আমি নেতা নয়, জনগণের সেবক হতে চাই। এ পথচলায় ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।  আপনাদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে চাই।

এ সময় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার শতশত মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

2

2