রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

চরমানিকায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে নুরুল ইসলামের নাম আলোচনায়

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি: / ৯০ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মো. নুরুল ইসলাম হাওলাদারের নাম আলোচনায় উঠে এসেছে। তিনি চরমানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মো. আনিসুল হক হাওলাদারের ছেলে। ‎শিক্ষিত ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন নুরুল ইসলাম হাওলাদার চরমানিকা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, বর্তমানে দক্ষিণ আইচা থানা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এর আগে তিনি ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। একাধিকবার ছাত্রদলের সভাপতি ও সহ-সভাপতি, সাবেক কলেজ ছাত্রদলের সহ-সভাপতি এবং উপজেলা ছাত্রদলের নির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিএনপির রাজনীতি করতে গিয়ে নুরুল ইসলাম হাওলাদার বিভিন্ন সময় হামলা ও মামলার শিকার হয়েছেন, নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ‎এবার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতাকে কাজে লাগিয়ে ৯ নং চরমানিকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও আলোচনা শুরু হয়েছে। ‎স্থানীয় নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় থাকা নুরুল ইসলাম হাওলাদার দলীয় ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত। তার প্রার্থিতা চূড়ান্ত হলে চরমানিকা ইউনিয়নের নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি হতে পারে।‎নুরুল ইসলাম হাওলাদার বলেন, দীর্ঘদিন ধরে রাজনীতির পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। প্রতিকূল পরিস্থিতিতেও দলের সঙ্গে ছিলাম। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে চরমানিকা ইউনিয়নের উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

2

2