ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার উত্তর আইচা বাজার কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে উত্তর আইচা বাজার রুমা মেডিকেল ( ফার্মেসী) হলে উত্তর আইচা বাজারের সকল ফার্মেসী মালিকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে কন্ঠ ভোটে মো. নুর নবীকে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারন সম্পাদক নির্বাচিত করে ৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটিতে আব্দুল লতিফকে সহ-সভাপতি, হেমায়েত উদ্দিন কোষাধক্ষ্য, মো.সুজন প্রচার সম্পাদক নির্বাচিত হন। এদিকে নবনির্বাচিত কমিটিকে উত্তর আইচা বাজারের সকল ফার্মেসী ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অভিনন্দন জানিয়েছেন।