শিরোনাম :
দক্ষিণ আইচা মাদ্রাসা পরিচালককে অপহরণ মামলায় দুই আসামি গ্রেপ্তার ‎ চরফ্যাশনে ইমামকে অপহরণ করে মুক্তিপণ দাবি ভোটে কেউ ধনী-গরীব হয় না, ভোটে বদলায় উন্নয়নের চিত্র: চরমোনাই পীর চাঁদাবাজ-দখলদারদের বিএনপিতে জায়গা হবে না: নুরুল ইসলাম নয়ন ‎ চরফ্যাশনে নির্বাচনী প্রচারণায় জামায়াতের হামলায় বিএনপির ৮ নেতাকর্মী আহত ‎ বেকার ভাতা নয়, ক্ষমতায় গেলে কর্মসংস্থান দেবে জামায়াত: চরফ্যাশনে অধ্যাপক মজিবুর রহমান ‎ দাঁড়িপাল্লায় কারচুপির কারণে মানুষ আস্থা হারিয়েছে:নুরুল ইসলাম নয়ন রোগাক্রান্ত মহিষ জবাইয়ের দায়ে কসাইকে জরিমানা, মাংস জব্দের পর ধ্বংস চরফ্যাশনে জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতাকর্মী চরফ্যাশনে ৩১ দফা প্রচারে উৎসবমুখর গণসংযোগ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

রোগাক্রান্ত মহিষ জবাইয়ের দায়ে কসাইকে জরিমানা, মাংস জব্দের পর ধ্বংস

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি: / ৪১৪ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

‎ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রোগাক্রান্ত মহিষ ক্রয় করে জবাই ও সংরক্ষণের দায়ে কসাই মমিনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে তার দোকানের ফ্রিজে রাখা প্রায় ৫০ কেজি রোগাক্রান্ত মাংস জব্দ করে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।
‎আজশুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দক্ষিণ আইচা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান। এ সময় দক্ষিণ আইচা থানা পুলিশ, নৌবাহিনী এবং বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ ও রফিক সিকদার অভিযানের প্রশংসা করে বলেন, সুন্দর একটি অভিযান পরিচালনা করায় প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ। এ ধরনের অভিযান নিয়মিত হওয়া উচিত, যেন আমরা ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য পেতে পারি। তারা আরও বলেন, অনেক সময় এই বাজারে অসুস্থ মাংস বিক্রি হয়। আজকের এই অভিযান আমাদের জন্য বড় একটি সতর্কবার্তা। প্রশাসন যদি নিয়মিত নজরদারি চালায়, তাহলে সাধারণ মানুষ নিশ্চিন্তে খাবার কিনতে পারবে। ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আইচা বাজারের মুদি দোকান মেসার্স মমিন স্টোরে অভিযান চালিয়ে ফ্রিজে রাখা ৫০ কেজি রোগাক্রান্ত মহিষ জব্দ করে তা মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে। এটি মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। দোকানের মালিক মমিনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আচরণবিধি পরিদর্শনের সময় দক্ষিণ আইচা বাজার ও চরকচ্ছপিয়া বাজারে যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান অনিয়মের দায়ে ৯টি মামলায় ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আমরা এই ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাবো, যাতে জনসাধারণ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category