শিরোনাম :
দক্ষিণ আইচা মাদ্রাসা পরিচালককে অপহরণ মামলায় দুই আসামি গ্রেপ্তার ‎ চরফ্যাশনে ইমামকে অপহরণ করে মুক্তিপণ দাবি ভোটে কেউ ধনী-গরীব হয় না, ভোটে বদলায় উন্নয়নের চিত্র: চরমোনাই পীর চাঁদাবাজ-দখলদারদের বিএনপিতে জায়গা হবে না: নুরুল ইসলাম নয়ন ‎ চরফ্যাশনে নির্বাচনী প্রচারণায় জামায়াতের হামলায় বিএনপির ৮ নেতাকর্মী আহত ‎ বেকার ভাতা নয়, ক্ষমতায় গেলে কর্মসংস্থান দেবে জামায়াত: চরফ্যাশনে অধ্যাপক মজিবুর রহমান ‎ দাঁড়িপাল্লায় কারচুপির কারণে মানুষ আস্থা হারিয়েছে:নুরুল ইসলাম নয়ন রোগাক্রান্ত মহিষ জবাইয়ের দায়ে কসাইকে জরিমানা, মাংস জব্দের পর ধ্বংস চরফ্যাশনে জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতাকর্মী চরফ্যাশনে ৩১ দফা প্রচারে উৎসবমুখর গণসংযোগ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

দক্ষিণ আইচা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক।। / ৪১৫ Time View
Update : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার দক্ষিণ আইচা বাজার বাসস্ট্যান্ড মাকসুদ চৌধুরীর মার্কেট’র দ্বিতীয় তলায় এ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক উদ্ভোধন উপলক্ষে দোয়া মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় দক্ষিণ আইচা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উপদেষ্টা আবুল কালাম মিয়ার সভাপতিত্বে ও ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মো.ইকবাল হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চরমানিকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বারেক বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চরমানিকা ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান এডভোকেট রেজাউল করিম খন্দকার, ও দক্ষিণ আইচা থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক মাস্টার, দক্ষিণ আইচা থানা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মো.কাওছার আহম্মেদ, চরমানিকা ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাম হোসেন গাজী, দক্ষিণ আইচা বিএনপি নেতা সিরাজুল ইসলাম ( সবুজ খাঁন), দক্ষিণ আইচা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. কামরুল ইসলাম মাতাব্বর সহ ডাক্তার মাহফুজুর রহমান ও ডাক্তার ফৌজিয়া আক্তার প্রমুখ।

এছাড়াও বাজারের ব্যবসায়ী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এ এলাকার মানুষের স্বাস্থ্যসেবার জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে দক্ষিণ আইচা হাসপাতাল এন্ড  ডায়াগনস্টিক সেন্টারকে গড়ে তোলা হবে। সত্যিকারের স্বাস্থ্য সেবার উদ্দেশ্যে প্রতিষ্ঠান টি চালু করা হয়েছে। এখানে চিকিৎসকের তত্ত্বাবধানে দিন রাত ২৪ ঘণ্টা সেবা দেওয়া হবে। এবং এই হাসপাতালটি  আমাদের নয় এটা আপনাদের, আপনারা নিজের মতো করে দেখবেন সবসময়।

তারা আরও বলেন, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারটি শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক ডিজিটাল ল্যাব’র মাধ্যমে রোগ নির্ণয় করা হবে। হাসপাতালটি বেশ পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশের মাধ্যমে সাজানো হয়েছে। এবং চিকিৎসকদের জন্য আলাদা কক্ষ রয়েছে। দক্ষিণ আইচায় এমন একটি হাসপাতাল হওয়ায় অনেক উপকার হবে এখানকার মানুষের। বিশেষ করে চিকিৎসাসহ জরুরি সেবাগুলো পাবে সাধারণ মানুষরা।

দক্ষিণ আইচা থানা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার উপস্থাপনায় পরিশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ জুনায়েদ আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category