শিরোনাম :
দক্ষিণ আইচা মাদ্রাসা পরিচালককে অপহরণ মামলায় দুই আসামি গ্রেপ্তার ‎ চরফ্যাশনে ইমামকে অপহরণ করে মুক্তিপণ দাবি ভোটে কেউ ধনী-গরীব হয় না, ভোটে বদলায় উন্নয়নের চিত্র: চরমোনাই পীর চাঁদাবাজ-দখলদারদের বিএনপিতে জায়গা হবে না: নুরুল ইসলাম নয়ন ‎ চরফ্যাশনে নির্বাচনী প্রচারণায় জামায়াতের হামলায় বিএনপির ৮ নেতাকর্মী আহত ‎ বেকার ভাতা নয়, ক্ষমতায় গেলে কর্মসংস্থান দেবে জামায়াত: চরফ্যাশনে অধ্যাপক মজিবুর রহমান ‎ দাঁড়িপাল্লায় কারচুপির কারণে মানুষ আস্থা হারিয়েছে:নুরুল ইসলাম নয়ন রোগাক্রান্ত মহিষ জবাইয়ের দায়ে কসাইকে জরিমানা, মাংস জব্দের পর ধ্বংস চরফ্যাশনে জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতাকর্মী চরফ্যাশনে ৩১ দফা প্রচারে উৎসবমুখর গণসংযোগ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

দক্ষিণ আইচায় সিরাজুল ইসলাম সবুজ খানের নেতৃত্বে সন্ত্রাসবিরোধী বিশাল গণমিছিল

নিজস্ব প্রতিবেদক।। / ৫৪৫ Time View
Update : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

চরফ্যাশনের দক্ষিণ আইচা থানা এলাকায় মাদক, সন্ত্রাস ও চাদাঁবাজির বিরুদ্ধে বিশাল গণমিছিল করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।আজ শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ আইচা থানা বাজারে দক্ষিণ আইচা থানা বিএনপির নেতা মো. সিরাজুল ইসলাম সবুজ খানের নেতৃত্বে ভোলা-৪ চরফ্যাশন ও মনপুরা আসনের মনোনয়ন প্রত্যাশি বিএনপির কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মো.নুরুল ইসলাম নয়নের পক্ষ থেকে এই মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ এই মিছিলে অংশ নেন। গণমিছিলটি দক্ষিণ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজারের জিরো পয়েন্ট হয়ে আবারো বাসস্ট্যান্ড মোড়ে এসে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। পরে সংক্ষিপ্ত বক্তব্যে দক্ষিণ আইচা থানা বিএনপি নেতা সিরাজুল ইসলাম সবুজ খান বলেন, চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি  সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে রাজনীতি করছে। কেউ যদি বিএনপির নাম ভাঙ্গিয়ে সন্ত্রাস ও চাঁদাবাজি করে তাহলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category