শিরোনাম :
দক্ষিণ আইচা মাদ্রাসা পরিচালককে অপহরণ মামলায় দুই আসামি গ্রেপ্তার ‎ চরফ্যাশনে ইমামকে অপহরণ করে মুক্তিপণ দাবি ভোটে কেউ ধনী-গরীব হয় না, ভোটে বদলায় উন্নয়নের চিত্র: চরমোনাই পীর চাঁদাবাজ-দখলদারদের বিএনপিতে জায়গা হবে না: নুরুল ইসলাম নয়ন ‎ চরফ্যাশনে নির্বাচনী প্রচারণায় জামায়াতের হামলায় বিএনপির ৮ নেতাকর্মী আহত ‎ বেকার ভাতা নয়, ক্ষমতায় গেলে কর্মসংস্থান দেবে জামায়াত: চরফ্যাশনে অধ্যাপক মজিবুর রহমান ‎ দাঁড়িপাল্লায় কারচুপির কারণে মানুষ আস্থা হারিয়েছে:নুরুল ইসলাম নয়ন রোগাক্রান্ত মহিষ জবাইয়ের দায়ে কসাইকে জরিমানা, মাংস জব্দের পর ধ্বংস চরফ্যাশনে জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতাকর্মী চরফ্যাশনে ৩১ দফা প্রচারে উৎসবমুখর গণসংযোগ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

চরফ্যাশনে পান চাষীর মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক।। / ৩৩৩ Time View
Update : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

ভোলার চরফ্যাশনে মো.মতিন দেওয়ান (৬০) নামের এক পান চাষীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নিজস্ব পানের বরজ থেকে এ লাশ মরদেহ করেন শশীভূষণ থানা পুলিশ। নিহত মতিন দেওয়ান ওই ওয়ার্ডের মৃত জালাল আহমেদ দেওয়ানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন শশীভূষন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, গতকাল সোমবার সন্ধ্যায় এলাকায় ওয়াজ মাহফিলে গিয়েছেন মতিন দেওয়ান। ওয়াজ শেষে বাড়ী না ফেরায় ওয়াজস্থলসহ বিভিন্নস্থানে খোঁজাখুঁজির পর মঙ্গলবার ভোররাতে বাড়ীর পাশে মতিন দেওয়ানের নিজস্ব পানের বরজে তার বড় ছেলে বসার বাবার মরহেদটি দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। ওসি আরো জানান, ভোররাতে মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে মৃত্যুর প্রকৃত ঘটনা। নিহতের ছেলে বসার জানান, আমার বাবার মৃত্যুতে পরিবারের কোনো অভিযোগ নেই।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category