শিরোনাম :
দক্ষিণ আইচা মাদ্রাসা পরিচালককে অপহরণ মামলায় দুই আসামি গ্রেপ্তার ‎ চরফ্যাশনে ইমামকে অপহরণ করে মুক্তিপণ দাবি ভোটে কেউ ধনী-গরীব হয় না, ভোটে বদলায় উন্নয়নের চিত্র: চরমোনাই পীর চাঁদাবাজ-দখলদারদের বিএনপিতে জায়গা হবে না: নুরুল ইসলাম নয়ন ‎ চরফ্যাশনে নির্বাচনী প্রচারণায় জামায়াতের হামলায় বিএনপির ৮ নেতাকর্মী আহত ‎ বেকার ভাতা নয়, ক্ষমতায় গেলে কর্মসংস্থান দেবে জামায়াত: চরফ্যাশনে অধ্যাপক মজিবুর রহমান ‎ দাঁড়িপাল্লায় কারচুপির কারণে মানুষ আস্থা হারিয়েছে:নুরুল ইসলাম নয়ন রোগাক্রান্ত মহিষ জবাইয়ের দায়ে কসাইকে জরিমানা, মাংস জব্দের পর ধ্বংস চরফ্যাশনে জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতাকর্মী চরফ্যাশনে ৩১ দফা প্রচারে উৎসবমুখর গণসংযোগ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

চরফ্যাশনে অন্যের জমিতে রাতে ঘর নির্মাণ

নিজস্ব প্রতিবেদক।। / ২১০ Time View
Update : বুধবার, ৬ মার্চ, ২০২৪

 

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে ৬০ বছরের ভোগদখলীয় জমিতে ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে ফাতেমা বেগম (৪৫) গংদের বিরুদ্ধে।

গত শনিবার (২ মার্চ ) দিবাগত রাতে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের করিম পুর গ্রামে জবর দখল করে ঘর নির্মাণের ঘটনা ঘটে।

অভিযুক্ত ফাতেমা বেগম শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুল মন্নান মাঝির মেয়ে।

অভিযোগে একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আব্দুল মালেক (৬৫), জানান, আমার পিতা মৃত মন্তাজ মিয়া ৫৫/৫৬ সানে ৫ একর জমি বন্দবস্ত সূত্রে মালিক হয়ে দীর্ঘ ৬০ বছর ধরে গাছ রোপণসহ সৃজন করে আসছি। যার পিএম খতিয়ান নং ৭১১, দিয়ারা -৮০, নামজারী ৮০/১। কিন্তু হটাৎ করে ফাতেমা বেগম গংরা আমাদের জমিতে গত (২ মার্চ) শনিবার রাতে জোরপূর্বক ঘর তৈরি করেন। জমিতে ঘর নির্মাণের কথা শুনে আমি তাদের বাধা দিলে তারা আমার সপরিবারকে হত্যার হুমকি দিচ্ছে। তারা টাকার জোরে সবাইকে ম্যানেজ করে আমার জমি দখল করছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

জমির পাশের প্রতিবেশী হাদিস মাঝি বলেন, এই জমিটি দীর্ঘ কয়েক বছর যাবৎ আবদুল মালেক মাঝি ভোগদখল করে আসছেন। কিন্তু শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখি ওই জমিটিতে ঘর নির্মাণ করা।

সরেজমিনে গিয়ে অভিযুক্ত ফাতেমা বেগমের সঙ্গে আলাপ কালে তিনি বলেন, আমার বাবা আব্দুল মন্নান মাঝি ৮৭/৮৮ সনে বন্দবস্ত সূত্রে ২ একর জমির মালিক তা-ই আমাদের জায়গায় আমরা ঘর নির্মাণ করেছি তাতে সমস্যা কি। এর বাইরে তিনি কোনো কথা বলে নাই।

শশীভূষণ থানার (ওসি) মো. এনামুল হক বলেন, রাতে ঘর নির্মাণ করে অন্যায় করেছে ফাতেমা গংরা। লিখিত অভিযোগ ফেলে ঘটনা তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category