শিরোনাম :
দক্ষিণ আইচা মাদ্রাসা পরিচালককে অপহরণ মামলায় দুই আসামি গ্রেপ্তার ‎ চরফ্যাশনে ইমামকে অপহরণ করে মুক্তিপণ দাবি ভোটে কেউ ধনী-গরীব হয় না, ভোটে বদলায় উন্নয়নের চিত্র: চরমোনাই পীর চাঁদাবাজ-দখলদারদের বিএনপিতে জায়গা হবে না: নুরুল ইসলাম নয়ন ‎ চরফ্যাশনে নির্বাচনী প্রচারণায় জামায়াতের হামলায় বিএনপির ৮ নেতাকর্মী আহত ‎ বেকার ভাতা নয়, ক্ষমতায় গেলে কর্মসংস্থান দেবে জামায়াত: চরফ্যাশনে অধ্যাপক মজিবুর রহমান ‎ দাঁড়িপাল্লায় কারচুপির কারণে মানুষ আস্থা হারিয়েছে:নুরুল ইসলাম নয়ন রোগাক্রান্ত মহিষ জবাইয়ের দায়ে কসাইকে জরিমানা, মাংস জব্দের পর ধ্বংস চরফ্যাশনে জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতাকর্মী চরফ্যাশনে ৩১ দফা প্রচারে উৎসবমুখর গণসংযোগ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

খাদ্যের পুষ্টিমান উন্নয়নে বিশেষ অবদান রাখায় চ্যাম্পিয়ন মিলারদের স্বীকৃতি প্রদান

নিজস্ব প্রতিবেদক।। / ৪৪৮ Time View
Update : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

ঢাকায় মিলারস ফর নিউট্রিশন লঞ্চ ইভেন্ট সম্পন্ন হয়েছে। গত বুধবার বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ মিলারস ফর নিউট্রিশন’ লঞ্চ ইভেন্ট সম্পন্ন হয়েছে। যা একটি যৌথ উদ্যোগের মাধ্যমে পুষ্টি সম্পন্ন খাদ্য উৎপাদনকারী মিলারদের সহযোগিতা প্রদান করে আসছে। এই উদ্যোগের লক্ষ্য হলো- আটা, ভোজ্য তেল এবং চালের মতো প্রধান খাদ্যদ্রব্যের পুষ্টি বৃদ্ধি কার্যক্রমে মিলারদের সহায়তা করা। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন, এসিআই ফুডস লিমিটেড-এর চিফ বিজনেস অফিসার ফারিয়া ইয়াসমিন, বাংলাদেশ ফটিফাইড রাইস মিল অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ জুলফিকার মাহমুদ, এন.কে ফুডস-এর চেয়ারম্যান ও ইম্পেরিয়া ফুডস-এর স্বত্বাধিকারী ড. নাজনীন আফরোজ এবং রূপসী ফ্লাওয়ার, রাইস ও পুষ্টি মিলস লিমিটেড-এর চেয়ারম্যান মীর শাহে আলম। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন-এর মহাপরিচালক এস. এম. ফেরদৌস আলম এবং মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের পরিচালক ড. মো. তাহেরুল ইসলাম খান।অনুষ্ঠানে খাদ্যের পুষ্টিমান উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য চ্যাম্পিয়ন মিলারদের স্বীকৃতি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category